1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বব্যাপী ২ ঘণ্টা পর সচল টুইটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৫৩ Time View

বিশ্বব্যাপী ২ ঘণ্টা পরিষেবা বিঘ্ন থাকার পরে সচল হয়েছে টুইটার। গত বুধবারও কয়েক ঘণ্টার জন্য অচল ছিল টুইটার সেবা। এক সপ্তাহেই দুইবার ডাউন হওয়ার বিষয়টি টেক বিশেষজ্ঞরা নেতিবাচক ভাবেই দেখছে।
আউটেজ-ট্র্যাকিং সাইট ডাউনডিটেক্টর জানায় সোমবার রাত ১০ টার দিকে বিশ্বের কয়েকহাজার ব্যবহারকারী টুইটার ব্যবহার করতে পারছিলেন না। পরবর্তীতে রাত ১২টার দিকে এ সমস্যার সমাধান হয়। এরপরে অনেকেই টুইট করতে থাকে, ‘টুইটারে আপনাকে স্বাগতম’ বলে।
এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই টুইটার প্রায় ২০০ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
এদিকে ডাউনডিটেক্টর জানায় যুক্তরাজ্যের কমপক্ষে ৫ হাজার ব্যবহারকারী এ সমস্যার মুখোমুখি হয়েছেন।
কয়েকদিন আগেও টুইটার একই সমস্যায় পড়েছিল। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।
তখন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’।
এছাড়াও ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠাতে, অন্যান্য অ্যাকাউন্টলো ফলো করতে এবং অল্প সময়ের মধ্যে তাদের কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ