1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

ভারতীয় নৌসেনা গতকাল রোববার (৫ মার্চ) সফলভাবে দূরপাল্লার ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশীয়ভাবে তৈরি এই সুপারসনিক ক্রুজ মিসাইল আরব সাগরে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ‘ব্রহ্মোস’র সফল উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরব সাগরে ‘কলকাতা ক্লাস’ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার থেকে ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল। নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, রোববারের সফল উৎক্ষেপণের পর দেশীয় তৈরি অস্ত্রের মজুদ শক্তিশালী হয়েছে। ‘ব্রহ্মোস’ লঞ্চের ঘোষণা দিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি টুইটও করা হয়েছিল।
তাতে লেখা, ‘স্বনির্ভর ভারতের দিকে আরও এক পদক্ষেপ। নৌবাহিনী দ্বারা আরব সাগরে দেশীয়ভাবে তৈরি ‘ব্রহ্মোস’ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ।’
উল্লেখ্য, গত মাসে ভারতীয় নৌবাহিনীর নাবিকরা সফলভাবে এলসিএ তেজস (নৌবাহিনী) এবং মিগ-২৯ কে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে অবতরণ করেছে।
আইএনএস বিক্রান্ত ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী। এলসিএ তেজসও একটি দেশীয় উন্নত বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের সেপ্টেম্বরে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে দেশের প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ