1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬৮ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোন কথা বলে লাভ হবে না; বরং নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখুক।
আজ রোববার কুষ্টিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, যারা নির্বাচনকে কেন্দ্র করে বেগম খালেদা জিয়াকে নিয়ে স্বপ্ন দেখছেন তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থাকবে। খালেদা জিয়া স্বশরীরে রাজনীতি করতে পারবেন না। যতক্ষণ তার সাজার মেয়াদ শেষ না হচ্ছে ততক্ষন একজন দন্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না।
হানিফ বলেন, আমরা চাই বিএনপি ৩০০ আসনেই ভোট করুক। তারা কেন অন্যের দাসত্ব করবে, আমরা কাউকে দাস হিসেবে দেখিনা। কেউ যদি নিজেকে দাস মনে করে সেটা তার নিজস্ব ব্যাপার।
পরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এ ছাড়া সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা এবং সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ