1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাশিয়া থেকে তেল আমদানি করছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬৯ Time View

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে পাকিস্তান। রুশ তেলের প্রথম চালান আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ পাকিস্তানে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগের এক চিঠির আলোকে চুক্তির বিষয়ে আস্থা অর্জনের অংশ হিসেবে তেলের প্রথম কার্গো পাঠাবে রাশিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে মস্কোর পক্ষ থেকে ইসলামাবাদকে দৈনিক এক লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশ চুক্তি সম্পন্ন করলে সৌদি আরবের পর রাশিয়া হবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ।
সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তা নিয়ে সংশয়ে আছে মস্কো। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এর পর রাশিয়ার পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ এক কার্গো তেল আমদানির প্রস্তাব করা হয়। সেই শর্তেই এপিলের শেষ নাগাদ তেলের প্রথম কার্গো আসছে পাকিস্তানে, বলা হয়েছে প্রতিবেদনে।
ওই সূত্র আরও জানিয়েছে, রাশিয়ার প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রয়েছে। কিন্তু ওই তেল পরিশোধনের প্রযুক্তি পাকিস্তানে নেই। সে কারণে পাকিস্তানি কর্তৃপক্ষ মিশ্রিত (ব্লেন্ডেড) তেল রপ্তানিতে রাজি হয়েছে।
এদিকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা পাকিস্তান ব্যাপক ডলার সংকটে ভুগছে। স্বাভাবিক কারণেই ইসলামাবাদের পক্ষে ডলারে তেলের দাম পরিশোধ করা সম্ভব হবে না। তবে মস্কোর পক্ষ থেকে রুশ মুদ্রা রুবল, চীনা মুদ্রা ইউয়ান কিংবা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ