1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাশিয়ার ভেতরে ঢুকে গুলি চালিয়েছে ইউক্রেন সেনারা, দাবি মস্কোর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৩ Time View

রাশিয়ার অভ্যন্তরে ঢুকে ইউক্রেন সেনারা বেসামরিক লোকদের ওপর গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে মস্কো।

তাদের দাবি করছে, ইউক্রেন সীমান্তবর্তী তাদের এলাকায় নিয়মিত গুলি ছুড়ছেন ইউক্রেনীয় সেনারা। গত বৃহস্পতিবারও রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ঢুকে গুলি ছুড়েছে ইউক্রেন সেনারা।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেন, ইউক্রেন সেনারা আমাদের একটি গ্রামে ঢুকে গাড়িতে গুলি চালিয়ে দুজনকে হত্যা করেছে। এ ছাড়া এ ঘটনায় ১০ বছর বয়সী একটি ছেলে আহত হয়েছেন।

এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আজ আবারও হামলা চালালো সন্ত্রাসীরা। তারা সীমান্তে অনুপ্রবেশ করে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে।

তবে রাশিয়ার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন, সীমান্তে হামলা চালানোর বিষয়টি রাশিয়ার ইচ্ছাকৃত উসকানি। অন্য দেশের ওপর হামলা চালানো ন্যায়সঙ্গত বোঝাতে রাশিয়া তার জনগণকে ভয় দেখাতে চায়। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ