1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৫৫ Time View

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৫৬ জন।

শুক্রবার (৩ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ২০৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১৮ হাজার ১৩৬ জন। একইসময়ে বিশ্বে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের।

এ ছাড়া, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১১০ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৯৯ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯০ জন এবং মারা গেছেন ১১ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২০৯ জন এবং মারা গেছেন ২৭ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৯৯৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।

একইসময়ে পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ১৪ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। পেরুতে আক্রান্ত হয়েছেন ২৮১ জন এবং মারা গেছেন ৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১০৭ জন এবং মারা গেছেন ৭ জন। কোস্টারিকায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ১৬ জন। মলদোভা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ১৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ২ লাখ ৩৯ হাজার ৩২৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২ হাজার ২২৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৯ লাখ ৯২ হাজার ১২১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ