1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর বগুড়ায় এনসিপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভিডিও সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশ্বে করোনায় আরও চার শতাধিক মৃত্যু, শনাক্ত ৯৪ হাজার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৫৪ Time View

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪০৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৯১৫ জনে। পাশাপাশি নতুন করে আরও ৯৪ হাজার ৩০৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হওয়ায় মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১ লাখ ৭ হাজার ৭৪১ জনে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৫০ জন এবং মারা গেছেন ৯৯ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭২ হাজার ৪৮৬ জন মারা গেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৮৫ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৪৫ হাজার ৯৩১ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৯১ জন এবং মারা গেছেন ১১ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২৫ জন এবং মারা গেছেন ২৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৬ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৮ জনের।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৩৮ জন এবং মারা গেছেন ৩৭ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৯০৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ১৩৭ জনের। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন এবং মারা গেছেন ১৪ জন। এ ছাড়া তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১২ জন এবং মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ হাজার ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৭৫ জনের। একই সময়ে পোল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯২ জন এবং মারা গেছেন ১৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ