1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৬৮ লাখ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪৪ Time View

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪৮৫ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৯৮ জন।

বুধবার (১ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৯ লাখ ৫৮ হাজার ৯১৪ জন। এরমধ্যে মারা গেছে ৬৮ লাখ ১৭৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৮ লাখ ১৮ হাজার ৭২৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৫ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। শনাক্তের শীর্ষে ব্রাজিল। দেশটিতে ১৪ হাজার ৭০৬ জন আক্রান্ত হয়েছে।

এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ১৬ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫২৪ জন এবং মারা গেছেন ৬৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৫১ জন এবং মারা গেছেন ৩৪ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৭৫৩ জন এবং মারা গেছেন ৩৫ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং মারা গেছেন ২৩ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৪০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ