1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

আফগানিস্তানে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

মধ্য এশিয়ার দেশ আফগানিস্তানে আঘাত হেনেছে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।
ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে টুইটে এনসিএস বলেছে, ‘৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সংঘটিত হয়েছে ২৮-২-২০২৩, ভারতীয় সময় ভোর ৪টা ৫ মিনিট ২২ সেকেন্ডে, স্থান : আফগানিস্তান।’
ভূমিকম্পকি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।
এদিকে মঙ্গলবার ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে গত এক সপ্তাহে তৃতীয়বারের মতো কেঁপে ওঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এটির উৎপত্তি ছিল ফায়জাবাদের মূল কেন্দ্র থেকে ২৬৫ কিলোমিটার দূরে ।
এরপর রোববার ওই ফায়জাবাদেই আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যেটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। ফায়জাবাদের উত্তরপূর্ব দিক থেকে ২৭৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তিস্থল ছিল। ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮০ কিলোমিটার।
খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ