1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

সহিংসতা বন্ধে একমত ইসরায়েল-ফিলিস্তিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

অধিকৃত পশ্চিম তীরে চলমান সংঘাত-সহিংসতা বন্ধ করতে একমত হয়েছে ইসরায়েল এবং ফিলিস্তিন।
জর্ডানের মধ্যস্থতায় বিশেষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশ দুটি।
জর্ডানের আকাবায় এ বৈঠকে দুই দেশের নিরাপত্তা প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও মিশরের কমকর্তারা। আলোচনায় দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে সম্মত হয় ইসরায়েল-ফিলিস্তিন।
অধিকৃত পশ্চিম তীর ও গাজায় শান্তি ফেরাতে বহুবছর পর এই প্রথম শীর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি নিরাপত্তা প্রধানদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক যোগ দেন।
সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে স্থানীয় ফিলিস্তিনিরা।
গত বুধবার নাবলুসে ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ ফিলিস্তিনি নিহত হয়। আর ২০২৩ সালের প্রথম দুই মাসে ১২ শিশুসহ ৬২ জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ