1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭১ Time View

ইউক্রেন মুক্ত না হওয়া পর্যন্ত মস্কোর ওপর চাপ বাড়াতে থাকার অঙ্গীকার করে রাশিয়ার বিরুদ্ধে দশম দফায় আরও নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর একদিন পর শনিবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন টুইটারে বলেছেন, ‘আমরা এখন এযাবৎকালের সবচেয়ে সুদূরপ্রসারী নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছি, যা রাশিয়ার অস্ত্রাগার হ্রাস করবে এবং অর্থনীতির গভীরে দংশন করবে।’
ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বরেল সতর্ক করে দিয়ে বলেছেন, ইইউ মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা দেবে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা রাশিয়ার ওপর চাপ বাড়াতেই থাকব, আর আমরা এটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ এটি করা প্রয়োজন, ইউক্রেন যতক্ষণ পর্যন্ত না রাশিয়ার নির্মম আগ্রাসন থেকে মুক্ত হয়।’
বরেল বলেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় আছে, রাশিয়ার ব্যাংকিং খাত, বেসামরিক ও সামরিক উদ্দেশে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও অত্যাধুনিক প্রযুক্তি খাত।
নিষেধাজ্ঞার আওতায় আরও আছে ড্রোন, ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারসহ রাশিয়ার অস্ত্র ব্যবস্থায় ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি, নির্দিষ্ট আরও কিছু সরঞ্জাম এবং থারমাল ক্যামেরা আছে রপ্তানি নিষিদ্ধ তালিকায়।
এ ছাড়া রাশিয়ার সামরিক বাহিনী এবং শিল্পখাতে সহায়তা করা আরও ৯৬টি প্রতিষ্ঠানের ওপর কঠোর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। আর এবারই প্রথম মস্কোকে ড্রোন সরবরাহ করা ইরানের ৭ টি ড্রোন তৈরির প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে রাশিয়ার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হয় এমন কয়েকটি পণ্য আমদানির ওপর। ইইউ এর সদস্যদেশগুলো শুক্রবার রাশিয়ার ওপর এসব নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে সম্মত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ