1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

ইরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ Time View

ইউক্রেন যুদ্ধে ইরান-রাশিয়া সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। এবার তেহরানকে অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে সহায়তার ঘোষণা দিল মস্কো।
শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। রাশিয়া কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র ইরানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় যুক্তরাষ্ট্র। খবর আনাদোলুর।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, যুদ্ধবিমান ছাড়াও ক্রেমলিনের কাছে অ্যাটাক হেলিকপ্টার, রাডার, ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান চেয়েছে তেহরান।
বিনিময়ে ইরানে তৈরি বিভিন্ন সমরাস্ত্র ও ড্রোন দেওয়া হবে রাশিয়াকে। হোয়াইট হাউসে বিফিংকালে সাংবাদিকদের এসব তথ্য জানান জন কিরবি।
তিনি আরও বলেন, ওয়াশিংটন খুবই নীবিড়ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। ইরান আগেও রাশিয়াকে সামরিক ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছ।
যদিও তেহরান বিষয়টি অস্বীকার করে আসছে। গত নভেম্বরে রাশিয়াকে এসব ড্রোন দিলেও ইরান বলছে এগুলো মস্কোকে দেওয়া হয়েছে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান চালানোর অনেক আগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ