1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার আভাস বাইডেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দেবেন, তবে তা এখনই নয়।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনো প্রতিশ্রুতিবদ্ধ।
এবিসি নিউজের ডেভিড মুইরের সঙ্গে সাক্ষাতকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে সবকিছু জানানোর জন্য তাড়াহুড়া করবেন না তিনি।
বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে শেষ করার অনেক কাজ বাকি আছে তার।
নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।
অফিস কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বাইডেন বলেছেন, কেবল একটি বিষয়ই আমি বলতে পারি, ‘আমাকে দেখুন’।
দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে। তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ