1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিআইসিএ সম্মেলন: ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বর্জন করল বাংলাদেশ হেনস্তার পর নিরাপত্তা পেলেন ইউনূস, যুক্তরাষ্ট্রকে ব্যবস্থা নিতে বলল বাংলাদেশ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি ও সংস্কারে জোর আইএমএফের আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত চিংড়ি রপ্তানিতে পরিবেশবান্ধব উৎপাদনের তাগিদ বাণিজ্যমন্ত্রীর এসবির সাবেক প্রধান মনিরুলসহ ৪ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ যেসব অঞ্চলে শুক্রবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে রংপুর মেডিকেলে বছরে এক হাজার দুই শত স্তন ক্যানসার অস্ত্রোপচার, সচেতনতার তাগিদ চিকিৎসকদের কুড়িগ্রামে বিএনপির কমিটিতে শিক্ষক-ব্যাংকারসহ ৬ সরকারি চাকরিজীবী অর্থপাচার বন্ধ হওয়াটা নির্ভর করছে ‘সহায়তাকারীদের’ উপর: উপদেষ্টা তিতুমীর

ইউক্রেনে অস্ত্র পাঠালে শান্তি আসবে না : চীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫২ Time View

জাতিসংঘের সাধারণ পরিষদে চীনের উপরাষ্ট্রদূত দাই বিং বলেন, ইউক্রেন যুদ্ধের এক বছর নিষ্ঠুর ঘটনাগুলোর মধ্যে একটি। অস্ত্র পাঠানোর মধ্যে দিয়ে শান্তি আসতে পারে না, তার যথেষ্ট প্রমাণ এই যুদ্ধ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তিনি আরও বলেন, আগুনে জ্বালানি যোগ করলে কেবল উত্তেজনা বাড়বে। সংকট দীর্ঘায়িত হবে এবং মানুষকে আরও বেশি মূল্য দিতে হবে।
সাধারণ পরিষদে ইউক্রেন যুদ্ধ বন্ধে নিয়ে, দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন, রাশিয়ার সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বদ্ধের দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে। ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ৩২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। রাশিয়াসহ আরও ছয়টি দেশ এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাব পাশের মাত্র কয়েক ঘণ্টা আগে বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এলো।
বৃহস্পতিবার ভোটদানে বিরতি থাকে রাশিয়ার মিত্র চীন। জাতিসংঘে চীনের উপ রাষ্ট্রদূত দাই বিং সতর্ক করে আরও বলেন, ‘ইউক্রেন সংকটের এক বছরে এসেও লড়াই এখনও ক্রমবর্ধমান। অগণিত মানুষ প্রাণ হারাচ্ছে। এ নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট। সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিগুলো মানতে হবে। সব দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত।’
আগের দিন যুক্তরাষ্ট্রের পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহের কথা হয়ত পরিকল্পনা করছে চীন। ন্যাটো মহাসচিব বলেছেন, যদিও এখন পর্যন্ত চীন থেকে রাশিয়ায় কোনও প্রকৃত অস্ত্র সরবরাহ দেখেনি ন্যাটো। কিন্তু ইঙ্গিত রয়েছে, হয়ত চীন এমন কিছু পরিকল্পনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ