1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

ফিলিস্তিনিরা শান্তি চায় না: রমনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫০ Time View

ফিলিস্তিনিরা শান্তি চায় না। তারা ইসরায়েলের বিনাশ ঘটাতেই বদ্ধপরিকর; গোপন ভিডিওতে মধ্যপ্রাচ্য সম্পর্কে এ মনোভাবই প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি।

ফাঁস হওয়া নতুন ভিডিওতে রমনির বিরূপ কয়েকটি মন্তব্যের এটিও একটি।

‘মাদার জোনস’ ম্যাগাজিনের ওয়েবসাইটে মঙ্গলবার পোস্ট করা ভিডিও ক্লিপে রমনি বলেন, “ফিলিস্তিনিরা কেবল ধ্বংসযজ্ঞ আর ইসরায়েলের বিনাশ চায়। ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় তাদের আদৌ কোনো আগ্রহ নেই।”

“আর এ কারণে মধ্যপ্রাচ্য সঙ্কটের সমাধান কোনোদিনও হবে না”, বলেন তিনি। দাতাগোষ্ঠীর সঙ্গে ব্যক্তিগত এক বৈঠকে রমনিকে এ মন্তব্য করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে সোমবার মাদার জোনসের পোস্ট করা আরেকটি ভিডিওক্লিপে রমনিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থক ভোটারদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়।

এতে রমনি বলেন, আমেরিকার ৪৭ শতাংশ ভোটার, যারা প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন, তারা সবাই ‘সরকারের টাকায় চলা’ ও ‘দায়িত্বহীন’ লোক বলেই মনে করেন তিনি।

ব্যক্তিগত তহবিল সংগ্রহের এক নৈশভোজে এ মন্তব্য করেন ম্যাসাচুসেটস এর এ সাবেক গভর্নর।

জনমত জরিপে ইতোমধ্যে পিছিয়ে পড়া রমনিকে ভিডিওতে বলাতে দেখা যায়, “প্রায় ৪৭ শতাংশ মানুষ তার (ওবামা) সঙ্গে আছে, যারা সরকারের ওপর নির্ভর করে চলে। তারা বিশ্বাস করে যে তারা পরিস্থিতির শিকার, আর তারা মনে করে, তাদের দেখভাল করা সরকারেরই দায়িত্ব।”

“আমি কখনোই তাদের (ভোটারদের) বিশ্বাস করাতে পারব না যে তাদের উচিৎ নিজেদের দায়িত্ব নিজেদের নেয়া”, বলেন রমনি।

চলতি বছরের শুরুর দিকে রমনির ওই বক্তব্য ফ্লোরিডায় গোপন ক্যামেরায় ধারণ করা হয় বলে জানিয়েছে মাদার জোনস।

এ সমস্ত ভিডিওয় রমনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র হামলার শিকার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ