1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল তৈরি করছে সরকার চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ উদ্বোধন বাংলাদেশ ফুটবল দলের টানা দ্বিতীয় হারে বিদায়ের শঙ্কা এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনার কথা বললেন মন্ত্রী প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটিতে এইডিস মশার লার্ভা জরিপ শুরু বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক মলিনিউ লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা বাংলাদেশ ব্যাংকের সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

বিতর্কিত ক্লিপ সরানোর মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে গুগল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৮ Time View

ইউটিউব থেকে ইসলাম বিরোধী বিতর্কিত চলচ্চিত্রটির ভিডিও ক্লিপ সরিয়ে ফেলার হোয়াইট হাউসের অনুরোধকে প্রত্যাখ্যান করেছে গুগল।

যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স অব মুসলিমস’ নামের বিতর্কিত চলচ্চিত্রটি ইউটিউবে ছড়িয়ে পড়ার পরপরই সারা বিশ্বে বিশেষ করে মুসলিম দেশগুলোতে চরম মার্কিন বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় লিবিয়ার বেনগাজীতে মার্কিন কনস্যুলেটে বিক্ষুদ্ধ জনতার হামলায় নিহত হন লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স।

সার্বিক দিক বিবেচনা করে দেশে দেশে মার্কিন বিরোধী ক্ষোভ প্রশমিত করতে ইউটিউব থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে গুগুলের প্রতি আহবান জানায় হোয়াইট হাউস।

তবে গুগল জানিয়েছে তারা ইতিমধ্যেই ভারত, ইন্দোনেশিয়া, মিশর ও লিবিয়ায় এর সম্প্রচারের ওপর সেন্সর আরোপ করেছে। তবে অন্যান্য দেশে এর সম্প্রচার বন্ধ করার কোনো পরিকল্পনা নেই তাদের।

কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে সংশ্লিষ্ট দেশগুলোতে ভিডিও ক্লিপটি সম্প্রচারের ওপর সেন্সর আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করেছে গুগল। সংশ্লিষ্ট দেশগুলোর আইনী বাধ্যবাধ্যকতার কারণেই ভিডিও ক্লিপটির সম্প্রচার বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয় এ সময়। তবে সারা বিশ্বে এর সম্প্রচার বন্ধের সম্ভাবনাকে নাকচ করেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ