1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিশ্বে খাদ্য সংকটে রাশিয়ার কিছু যায় আসে না : যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, রাশিয়া উন্নয়নশীল বিশ্বকে ‘ক্ষুধার্ত’ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। শস্য রপ্তানির জন্যে জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার ঘোষণার পর মঙ্গলবার যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে এ অভিযোগ করে।
জুলাইতে এ শস্য চুক্তির সময়ে আলোচনায় তুরস্কও জড়িত ছিল। জাতিসংঘ বলেছে, সপ্তাহান্তে এ চুক্তি থেকে রাশিয়ার সরে দাঁড়ানোর ঘোষণার কারনে বুধবার থেকে শস্য রপ্তানি বন্ধ হয়ে যাবে।
এ পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেন, শস্য রপ্তানির এই উদ্যোগকে ব্যাহত করার জন্য ক্রেমলিনের যে কোনো সিদ্ধান্ত মূলত এমন একটি বিষয় যা মস্কো পাত্তা দেয় না।
তিনি বলেন, বিশে^র খাদ্য সংকটে রাশিয়ার কিছু যায় আসে না। মানুষ ক্ষুধার্ত থাকলেও মস্কোর কিছু যায় আসে না। বিশে^র খাদ্য নিরাপত্তা সংকটের জটিলতাকেও মস্কো পাত্তা দিচ্ছে না।
নিড আরও বলেন, চুক্তিটি পুনরুজ্জীবিত করতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এবং যা করতে তিনি আমাদের জন্য দরকারি বলে মনে করবেন তা করা হবে।
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শস্য করিডোর ব্যবহার করে ক্রিমিয়ায় রুশ জাহাজে হামলার জন্য কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেন এবং পরে ইউক্রেনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চান।
পুতিনের এই দাবিকে রাশিয়ার ‘চাঁদাবাজি’ বলে উল্লেখ করেন প্রাইস। চুক্তির কোনো পরিবর্তনকে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কি-না এর ধরনের এক প্রশ্নের জবাবে নিড বলেন, এ বিষয়ে কাজ চলছে।
তিনি জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রায় এক কোটি মেট্রিক টন খাদ্য পাঠানো হয়েছে যা দিয়ে বিশে^র খাদ্য মূল্য কমানো যাবে।
তিনি আরও বলেন, খাদ্যের প্রতিটি আউন্স বিশে^র ক্ষুধার্তদের জন্য অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ