1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ভারতের ‘স্টিল ম্যান’খ্যাত শিল্পপতি জামশেদ ইরানি আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৫ Time View

টাটা স্টিলকে দিয়েছিলেন নতুন গতি। ব্যবসার পরিসরে তুলে নিয়ে গিয়েছিলেন অন্য এক উচ্চতায় । কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর থাকাকালীন শাখা-প্রশাখা বিস্তার করে কোম্পানিকে মুনাফার মুখ দেখান বার বার। অবশেষে চলে গেলেন ভারতের ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’। সোমবার গভীর রাতে জীবনের গতি থামল জেজে ইরানির।
টাটা স্টিলের তরফে জানানো হয়েছে, সোমবার গভীর রাতে জামশেদপুরে টাটার হাসপাতালে প্রয়াত হয়েছেন ডঃ জামশেদ জে ইরানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। পরিবারে রেখে গিয়েছেন স্ত্রী ছাড়াও তিন সন্তানকে। ইরানি ২০১১ সালের জুন মাসে টাটা স্টিলের বোর্ড থেকে অবসর গ্রহণ করেন। ৪৩ বছরের টাটা স্টিলের ক্যারিয়ারে কোম্পানিকে বহু আন্তর্জাতিক সম্মান এনে দিতে সক্ষম হয়েছিলেন পদ্মভূষণ ইরানি।
১৯৩৬ সালের ২ জুন নাগপুরে জেজে ইরানি ও খোরশেদ ইরানির জন্ম। ১৯৫৬ সালে নাগপুরের বিজ্ঞান কলেজ থেকে বিএসসি ও পরবর্তীকালে ১৯৫৮ সালে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে এমএসসি সম্পন্ন করেন জেজে ইরানি। এরপর তিনি ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে জেএন টাটা স্কলার হিসেবে যান। যেখানে তিনি ১৯৬০ সালে মেটালজিতে স্নাতকোত্তর ও ১৯৬৩ সালে ধাতুবিদ্যায় পিএইচডি অর্জন করেন।
১৯৬৩ সালে শেফিল্ডে ব্রিটিশ আয়রন অ্যান্ড স্টিল রিসার্চ অ্যাসোসিয়েশনের সঙ্গে তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছিলেন ইরানি। যদিও বিদেশের মাটিতে এই কাজ খুব একটা ভাল লাগেনি তাঁর। বরাবরই জাতির অগ্রগতিতে অবদান রাখতে আগ্রহী ছিলেন জেজে। সেই ভাবনা থেকেই ১৯৬৮ সালে দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে (বর্তমানে টাটা স্টিল) যোগদানের জন্য ভারতে ফিরে আসেন ইরানি। সেখানেই গবেষণা ও উন্নয়নের ভারপ্রাপ্ত পরিচালকের সহকারী হিসাবে কোম্পানিতে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ