1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি হাঙ্গেরিতে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রতি পুতিনের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬ Time View

ইউক্রেনের সঙ্গে করা শস্য রপ্তানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সোমবার সামুদ্রে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। একটি নিরাপদ শিপিং করিডোর ইউক্রেনের অপব্যবহারের অভিযোগ তুলে মস্কো এ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়।
পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে সেখানে বেসামরিক জাহাজের নিরাপত্তার জন্য কোন হুমকি থাকবে না।’
তিনি রাশিয়ার ক্রিমিয়া নৌবহরে হামলার জন্য এ করিডোর ব্যবহার করার জন্য কিয়েভকে দায়ী করেন, যা মস্কোকে ইউক্রেনের খাদ্য রপ্তানির অনুমতি দেওয়া একটি চুক্তি স্থগিত করতে প্ররোচিত করে।
পুতিন বলেন, ‘কৃষ্ণ সাগরে নৌবহর লক্ষ্য করে ইউক্রেন এই হামলা চালায়। সেখানে তারা আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানগুলোকে বিপদের মুখে ফেলে দেয়।’
পুতিন বলেন, ‘এটি আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানের জন্য একটি হুমকি।’
তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া চুক্তিটি থেকে একেবারে বেরিয়ে না আসলেও এতে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে।
তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত জুলাইয়ে রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করে। ইউক্রেন সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সঙ্কট এড়ানোর প্রয়োজনীয়তায় কিয়েভ থেকে অত্যাবশকীয় খাদ্য শস্য রপ্তানির বাধা দূর করতে চুক্তিটি করা হয়েছিল।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ