1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মধ্যবর্তী নির্বাচনে ভোট দিলেন বাইডেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার দেশটির মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়েছেন। নির্বাচন শুরুর আরও এক সপ্তাহ বাকি। এর আগেই শনিবার পূর্বাঞ্চলীয় ডেলাওয়্যার রাজ্যের নিজ শহর উইলমিংটনে তিনি ভোট দিলেন। এ সময়ে নাতনী নাতালি তার সঙ্গে ছিলেন। নাতালি এই প্রথমবারের মতো ভোট দেন।
বাইডেন তার ট্রেডমার্ক এভিয়েটর সানগ্লাস এবং নেভি ব্লু ব্লেজার পরে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। এ সময় তার ল্যাপেলে লাগানো ছিল ‘আমি ভোট দিয়েছি’ লেখা স্টিকার।
যুক্তরাষ্ট্রে চলতি বছর মধ্যবর্তী নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। কংগ্রেসের উভয়কক্ষই ক্ষমতাসীন ডেমাক্রেটদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আশংকা করা হচ্ছে মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা হয়তো এ নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হবে।
তবে ভোট দেয়া শেষে বাইডেন সাংবাদিকদের কাছে বলেন, তিনি ভালো বোধ করছেন।
তিনি আরো বলেন, ‘এটি কোনো গণভোট নয়। এটি একটি পছন্দ, মৌলিক পছন্দ। দেশের জন্যে ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে একটিকে বেছে নেওয়া।’
উল্লেখ্য, অনেক আমেরিকানই ইতোমধ্যে ভোট দিয়েছেন। কেউ ইমেইলে আবার কেউবা সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ