1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত ২ লাখ ২১ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ লাখ ২১ হাজার ৪১৬ জন। এ সংখ্যা বিশ্বে করোনায় মোট শনাক্ত ৬৩ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ২৪১ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৯৩ হাজার ১৯৩ জন।
বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, তাইওয়ান, জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে রোববার (৩০ অক্টোবর) এ তথ্য জানা গেছে।
সংক্রমণের দিক দিয়ে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজার ৫২৩ জন আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৫৯৪ জনের। এছাড়া শনাক্তের সংখ্যা ২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৬৪০ জন।
এ সময়ে দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ৩১ জনের এবং করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২৯৬ জন। ফলে এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা ২৯ হাজার ১৩১ এবং ২ কোটি ৫৫ লাখ ৪ হাজার ২৮৮ জন।
এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকায় রাশিয়ার গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১০৭ জন এবং মারা গেছেন ৭৯ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৯২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ২৯ জনের।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৭৯৯ জন এবং মারা গেছেন ৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ২৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১০১ জনের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ