1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ফের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৪৭ Time View

উত্তর কোরিয়া একটি ‘অনির্ধারিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে ছিল তাদের সর্বশেষ পরীক্ষা।
এদিকে সিউল সতর্ক করে দিয়ে বলেছে, কিম জং উন আরেকটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর একেবারে কাছাকাছি পর্যায়ে পৌঁছে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, ‘উত্তর কোরিয়া পূর্ব সাগর অভিমুখে অনির্ধারিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে।’ তিনি উল্লেখ করেন এ সাগর জাপান সামগর নামেও পরিচিত।
এদিকে গত বুধবার যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়ার যে কোনো পরমাণু অস্ত্রের পরীক্ষার ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে। দেশটির একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর তারা ঐক্যবদ্ধভাবে এ প্রতিশ্রুতি ব্যক্ত করল।
টোকিওতে আলোচনার পর এ তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, তারা এ অঞ্চলে তাদের প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করবে।
দক্ষিণ কোরিয়ার চো হিউন-দং বলেন, ‘আমরা সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে সম্মত যাতে উত্তর কোরিয়ার অবৈধ কর্মকা- দ্রুত বন্ধ করা এবং দেশটিকে পরমাণু নিরস্ত্রিকরণ আলোচনায় ফিরিয়ে আনা যায়।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়া তাদের সপ্তম পরমাণু পরীক্ষা নিয়ে অগ্রসর হলে এ তিন দেশ দাঁতভাঙা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে সম্মত হয়।’
সিউল ও ওয়াশিংটন বারবার সতর্ক করে দিয়ে বলেছে যে, পিয়ংইয়ং ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি পরমাণু বোমার পরীক্ষা চালানোর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী তাকিও মোরি বলেন, উত্তর কোরিয়ার ব্যাপক পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি স্পষ্ট ও গুরুতর চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রিকরণের ব্যাপারটি বিবেচনা করে আমাদের অঞ্চলে প্রতিবন্ধকতা ব্যবস্থা জোরদার করতে সম্মত হয়েছি।’
এ তিন মন্ত্রী বলেন, তারা ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা করেন।
তবে মোরি ও চো বলেন, সেখানে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি। দীর্ঘদিন ধরে এ আলোচনা আটকে রয়েছে।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ