1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি হাঙ্গেরিতে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টুইটার অধিগ্রহণ করলেন মাস্ক, চাকরি গেল পরাগ আগরওয়ালের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৩ Time View

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন। ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি কিনে নিলেন তিনি। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়ার পর তিনি এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে বরখাস্ত করেছেন।
প্রতিষ্ঠানটির অন্যতম বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, আদালত মাস্ককে চুক্তি মেনে চলতে চাপ দিয়েছে। বলতে বাধা নেই যে শুরুতে এ নিয়ে বেশ জটিলতা দেখা দিয়েছিল।’
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর মাস্ক তাৎক্ষণিক এর প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা নেদ সেগালকে বরখাস্ত করেন। এরইমধ্যে সানফ্রান্সিসকোয় টুইটারের সদর দপ্তর ছেড়েছেন পরাগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে মাস্ক জানান, তিনি টুইটার অধিগ্রহণ করছেন। ‘মানবতার স্বার্থেই’ তার এই পদক্ষেপ বলে দাবি করেন তিনি।
টুইটবার্তায় মাস্ক লিখেছেন, ‘কেন আমি টুইটার অধিগ্রহণ করলাম সে ব্যাপারে সকলকে জানাতে চাই। এটি আমি আরও অর্থ উপার্জনের জন্য কিনিনি। মানবতার জন্য কিনেছি।’
তার ভাষ্যমতে, ‘মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে। সুস্থ পরিবেশে বিতর্ক হবে।’
মাস্ক আরও বলেছেন, ‘বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সমাজমাধ্যম কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। যা সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।’
এর পাশাপাশি টুইটারে বিজ্ঞাপন নীতি কী হওয়া উচিত, সে নিয়েও বার্তা দিয়েছেন মাস্ক। তার কথায়, বিজ্ঞাপন সঠিক ভাবে ব্যবহার করা হলে, তা মানুষকে অনেক তথ্য পেতে সাহায্য করবে। অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন ‘স্প্যাম’ বলে বর্ণনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ