1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি হাঙ্গেরিতে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঋষি সুনাক প্রধানমন্ত্রী হতেই পদত্যাগ করলেন ৯ মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৩৯ Time View

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক দায়িত্ব নেওয়ার পর পরই পদত্যাগ করেছেন মন্ত্রিসভার ৯ সদস্য। তারা সবাই লিজ ট্রাসের সময় মন্ত্রিত্ব পেয়েছিলেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি। এর কয়েক ঘণ্টা পরই একে একে পদত্যাগ করতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সবার প্রথম পদত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। এর কিছুক্ষণের মধ্যেই আইন ও বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইসের পদত্যাগ করার ঘোষণা আসে। এরপর একে একে পদত্যাগ করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী কিট মলথাউস, লেভেলিং আপ মন্ত্রী সিমন ক্লার্ক, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনে, জুনিয়র মন্ত্রী ভিকি ফর্ড এবং কল স্মিথ। সবশেষে অলোক শর্মা মন্ত্রিত্ব ছাড়েন।
তাছাড়া চিপ হুইপের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ওয়েন্ডে মর্টেন। এমনকি টোরি পার্টির চেয়ারম্যান জ্যাক ব্যারিও পদত্যাগ করেন।
এখন যেসব মন্ত্রীরা পদত্যাগ করেছেন তাদের জায়গায় নতুনদের নিয়োগ দেবেন ঋষি সুনাক।
প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। এরপর নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ