1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান ভিতিনিয়া আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করবে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৫ Time View

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেছেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান বাংলাদেশকে সমর্থন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে উভয় দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে। ‘দুই পক্ষ বাণিজ্য সহজীকরণ ব্যবস্থা নিয়ে কাজ করতে পারে,’ তিনি যোগ করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি বলেন, এর পরিণতি সারা বিশ্বের মানুষ ভোগ করছে।
ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক ফারসি শব্দ, যার সংখ্যা প্রায় ৭ হাজার, বাংলা ভাষায় সংযোজিত হয়েছে।
উভয়েই বলেন, বাংলাদেশ ও ইরান অভিন্ন সংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ