1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান ভিতিনিয়া আশঙ্কাজনক হারে গলছে ‘ডুমসডে গ্ল্যাসিয়ার’, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে বিশ্ব

করোনা : বিশ্বজুড়ে আরও ৯৩৭ জনের মৃত্যু, শনাক্ত আড়াই লাখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩৭ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৮৪ হাজার ৩২ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৭৯৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৩ কোটি ৩২ লাখ ২৩ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬১ কোটি ২২ লাখ ৫০ হাজার ৫৮০ জন।
আগের দিন বিশ্বে করোনায় ৩৯৫ জনের মৃত্যু ২ লাখের কিছু বেশি রোগী শনাক্ত হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে জার্মানিতে। আক্রান্তের দিক থেকে তালিকার ৪ নম্বরে থাকা দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫৩৫ জন ও মারা গেছেন ২৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৭৫৫ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫২ লাখ ৮৮ হাজার ২২৮ জন।
দৈনিক প্রাণহানিতে জার্মানির পর শীর্ষে রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে ৬ হাজার ৯০৭ জন সংক্রমিত এবং ১২২ জন মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৬ লাখ ৬ হাজার ৭২৮ জন, মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৫০৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৪ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৪২ জনের। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৪৩৮ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৩ হাজার ১৫৩ জনের।
মোট মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিল। ২৪ ঘণ্টায় সেখানে ৩৩ জনের মৃত্যু ও ৪ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৮১৫ জনের করোনা শনাক্ত এবং ৬ লাখ ৮৭ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৫২০ জন। এর মধ্যে একদিনে শনাক্ত হয়েছে ৪৪৪ জন। ভারতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯৭৭ জনের। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।
একদিনে রাশিয়ায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৩২৯ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৮৯ হাজার ৬২৬ জনের মৃত্যু ও ২ কোটি ১৩ লাখ ৮০ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন।
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৪১৫ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ২০৭ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৩৪৮ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ