1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি হাঙ্গেরিতে অরবানের দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৩৬ Time View

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। কারণ, করোনা মহামারির কঠোর নীতির কারণে সেপ্টেম্বরেও চীনে চাহিদা কম ছিল। বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন।
আজ সোমবার (২৪ অক্টোবর) সকালের দিকে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারিলপ্রতি ১ দশমিক শূন্য ৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়ায়।
প্রতিবেদনে বলা হয়, চীন সেপ্টেম্বরে দৈনিক ৯ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল ক্রুড তেল আমদানি করে, যা গত বছরের চেয়ে দুই শতাংশ কম। যদিও আগস্টের চেয়ে বেশি।
এএনজেড বিশ্লেষকরা জানিয়েছে, সেপ্টেম্বরে তেল আমদানিতে সাম্প্রতিক পুনরুদ্ধার হ্রাস পেয়েছে। কারণ করোনা সম্পর্কিত লকডাউনের কারণে চাহিদা কমায় স্বাধীন শোধনাকারীরা বর্ধিত কোটা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে।
এদিকে পূর্বাভাসের চেয়ে চীনের জিডিপি বেড়েছে। সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এক বছর আগের চেয়ে তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। এর আগে রয়টার্সের জরিপে বলা হয়, এই সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ।
খবর ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ