1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু

আগামী নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছে বাইডেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৫৪ Time View

যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০২৪ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ দেখিয়েছেন।
এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, ‘আমি এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেইনি। কিন্তু এটি আমার ইচ্ছে। আমার আগ্রহ আগামী নির্বাচনেও অংশ নেওয়ার।’
বাইডেনের পতœী জিলও মনে করেন, তার পিছু হটা উচিত হবে না।
হোয়াইট হাউসের নেপথ্যের শক্তিশালী কন্ঠস্বর ফার্স্ট লেডি কি চাচ্ছেন এ রকম এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনিও চাচ্ছেন বাইডেন দ্বিতীয় মেয়াদে লড়াই করুক। তিনি তার পক্ষে আছেন বলেও আভাস দেন বাইডেন।
বাইডেন বলেন, ‘আমার পতœী মনে করছেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু করছি। সুতরাং এখান থেকে পিছু হটা উচিত হবে না।’
যদিও এর আগে সেপ্টেম্বরে বাইডেন সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও নির্বাচন করার বিষয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে ফিরে আসার চেষ্টা করবেন।
উল্লেখ্য, নভেম্বরে বাইডেনের বয়স ৮০ বছর হবে। তার বয়স ইস্যুটি ডেমোক্রেটদের জন্যে একটি কঠিন চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ, এখন পর্যন্ত দলটির সামনে বাইডেনের কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ