1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু

ইরানের সেনারা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তা করছে : হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫৩ Time View

রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় ইরানের সেনারা তেহরানের তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনের ওপর হামলা চালাতে মস্কো বাহিনীকে সাহায্য করছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ার মাটিতে রয়েছে এবং তারা ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তা করছে।’
কিরবি বলেন, ক্রিমিয়ায় থাকা ইরানের নাগরিকরা হলেন প্রশিক্ষক এবং তারা কর্মীদের প্রযুক্তিগত সহযোগিতা করছেন। এক্ষেত্রে তাদের সহযোগিতা নিয়ে রুশরা ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে। এতে ইউক্রেনের অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
তিনি বলেন, ‘বর্তমানে তেহরানের সামরিক বাহিনীর সদস্যরা ক্রিমিয়ায় সরাসরি জড়িয়ে পড়েছে। হামলায় ইরানের বিভিন্ন অস্ত্র ব্যবহার করায় ইউক্রেনের অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
কিরবি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করায় রাশিয়া ও ইরানের অস্ত্র বাণিজ্যের ওপর আমরা যুক্তরাষ্ট্রের সার্বিক নিষেধাজ্ঞা অব্যাহতভাবে জোরদার করছি।’
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ