1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু

দারিদ্র্য বিমোচনে জরুরি পদক্ষেপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস দারিদ্র্য বিমোচনের নেতিবাচক ধারাকে উল্টে দিতে জরুরি বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস উপলক্ষে সোমবার এক ভিডিও বার্তায় গুতেরেস এ কথা বলেন।
তিনি বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস পালনের এই সময়ে একটি কঠিন সত্যের মুখোমুখি আমরা, তা হলো বিশ্ব পেছনের দিকে যাচ্ছে।
গুতেরেস বলেন, কোডিভ ১৯ বিশ্বের লাখ লাখ লোককে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। কষ্টার্জিত অগ্রগতি চার বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। বৈষম্য বেড়ে গেছে। চাকুরি হারানো, খাদ্য ও জ্বালানির আকাশচুম্বী দাম এবং আসন্ন বৈশ্বিক মন্দার কারনে জাতীয় ও পরিবারের আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও তীব্র সংঘাতের কারনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। দরিদ্র লোকজনকে এ ধকল সহ্য করতে হচ্ছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাকে অনেক দূরে ঠেলে দেয়া হচ্ছে।
গুতেরেস বলেন, আন্তর্জাতিক দারিদ্র্য দূরীকরণ দিবস বিশ্বের জন্যে একটি সতর্ক বার্তা। আসুন গুরুত্বপূর্ণ এই দিনে আমরা সকলের জন্যে আরো উন্নত বিশ্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি কাসাবা করোসি দিবসটি উপলক্ষে বলেন, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্য অর্জনের জন্যে আমাদের অবশ্যই ইউক্রেনসহ বিশ্বের সবজায়গার যুদ্ধ, সংঘাত বন্ধ করতে হবে।
একই সঙ্গে তিনি দারিদ্র্য নির্মূলে বিজ্ঞানের উপর নির্ভর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমাদের সিদ্ধান্তগুলো বিজ্ঞানকেন্দ্রিক হলে তা প্রমাণ ভিত্তিক সমাধান দেবে। আসুন বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা পৃথিবী থেকে দারিদ্র্য নির্মূল করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ