1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম সিআইএ-র সাবেক পরিচালকের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদচ্যুত করার দাবি সংসদীয় কূটনীতিই হতে পারে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সেতুবন্ধন কার্যকারিতা হারাল অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ ২০ এপ্রিল বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চেলসিকে হারিয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস : জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৪ Time View

গত শুক্র ও রোববার ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী ব্যাপকমাত্রায় গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে রাজধানী কিয়েভের পশ্চিমাংশ, দানিপ্রো শহর ও দেশটির মধ্যাঞ্চল। এসব এলাকার বেশিরভাগ স্থানে গত তিন দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুতের সরবরাহ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার এক টুইটবার্তায় বর্তমান এই সংকটের জন্য রুশ বাহিনীকে সরাসরি দায়ী করেছেন। পাশাপাশি, পাশাপাশি, ভ্লাদিমির পুতিন যতদিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন— ততদিন দেশটির সরকারের কোনো কর্মকর্তা ও প্রতিনিধির সঙ্গে শান্তি সংলাপ সম্ভব নয় ইউক্রেনের পক্ষে।
মঙ্গলবার এক টুইটবার্তায় জেলেনস্কি বলেন, ‘গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী, যার ফলে দেশের বিশাল এলাকা বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত এসব কেন্দ্রের মেরামত শুরু হয়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।’
‘পুতিনের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে শান্তি-সংলাপ বা আলোচনার কোনো সুযোগ আর অবশিষ্ট নেই। আলোচনার সব পথ তারা বন্ধ করে দিয়েছে।’
গত সপ্তাহে রাশিয়ার অধিকৃত খেরসন প্রদেশে অভিযান চালিয়ে কয়েকটি গ্রাম পুনর্দখল করে নেয় ইউক্রেনের সেনাবাহিনী। তার আগে গত ৮ অক্টেবর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে গাড়িবোমার বিস্ফোরণে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সেতুর।
এসব হামলার জবাবে গত শুক্র ও শনিবার ইউক্রেনজুড়ে ব্যাপকমাত্রায় গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। তারপর সোমবার ভোরের দিকে রাজধানী কিয়েভ, দিনিপ্রপোৎরোভস্ক ও সুমি শহরের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে ড্রোন হামলা ও গোলাবর্ষণ করে রাশিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ