1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু প্রথম দিনেই ১২৫ কোটি, রজনীকান্তের বাজিমাত ফরিদপুর জেলা পরিষদের সৌরবিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: ভূমিমন্ত্রী মিনু

রাশিয়ার সঙ্গে ন্যাটো সংঘাতে জড়ালে বিশ্বে বিপর্যয় নামবে : পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৫৭ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো বাহিনীর যেকোনো সম্মুখ যুদ্ধ ‘গোটা বিশ্বের জন্য বিপর্যয় সৃষ্টি করবে’।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে কয়েক দিন ধরে যে তীব্র বাকযুদ্ধ চলছে তার জেরে শুক্রবার এক বক্তব্যে পুতিন এ হুশিয়ারি উচ্চারণ করলেন।
রাশিয়া এবং ন্যাটো উভয়ে আগামী কয়েকদিনের মধ্যে পরমাণু অস্ত্রের মহড়া চালানোরও ঘোষণা দিয়েছে।
কাজাখস্তান সফররত প্রেসিডেন্ট পুতিন শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে বলেন, রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটো সেনাদের যেকোনো সংঘাত বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে।
পুতিনের এ বক্তব্যের একদিন আগে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দেয় তাহলে সে ‘একটি গুরুত্বপূর্ণ রেডলাইন’ অতিক্রম করবে।
এ ছাড়া ন্যাটো সোমবার ‘স্টিডফাস্ট নুন’ নামের একটি সামরিক মহড়া করতে যাচ্ছে যাতে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান অংশ নেবে।
তবে মহড়ায় কোনো তাজা পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে না এবং মহড়াটি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত হবে।
একই সময়ে রাশিয়াও সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। স্টোলটেনবার্গ বলেছেন, মস্কোর গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে ন্যাটো।
খবর দ্য টেলিগ্রাফ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ