1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে দেশটি। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। সাম্প্রতিক সময়ে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো জানান, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার পরিভ্রমণ শেষে দূরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। এর ছয় মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে বলে জানান তোশিরো ইনো।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘মারাত্মক উসকানি’ যা আঞ্চলিক শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করছে।
সিউল আরও জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়িয়ে দেওয়াটা ইঙ্গিত দেয়, ২০১৭ সালের পর দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা পুনরায় শুরু করায় আগের যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি।
ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর আগে গত দুই সপ্তাহে ছয় দফা ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জেরেই পিয়ংইয়ং এমন পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ