1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৯ Time View

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬১ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে ১৮ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৭৯৫ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে আড়াই হাজার।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে করোনা ভাইরাসের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৫৪১ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৫৫ হাজার ৭০ জনের।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৫৬৪ জন এবং মারা গেছেন ৪৭ জন। অন্যদিকে প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬২২ জন এবং মারা গেছেন ৩২৫ জন।
এছাড়া, রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৫৭ জন এবং মারা গেছেন ১১৩ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৯২৯ জন এবং মারা গেছেন ৪৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৯৩ জন এবং মারা গেছেন ৭৪ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৬৫ জন এবং মারা গেছেন ৭৩ জন। ব্রাজিলে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২২৩ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ১৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭১০ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ