1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য

দুর্ঘটনার উদ্ধারকাজের সময় অ্যাম্বুল্যান্সে গাড়ির ধাক্কা : নিহত ৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৫০ Time View

ভারতের মুম্বইয়ে সড়ক দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছিল। আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে যায় অ্যাম্বুল্যান্স। ঠিক ওই সময় দ্রুতগতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্সকে ধাক্কা দেয়। এতে উদ্ধারকর্মীসহ পাঁচজন নিহত হন। আহত হয়েছেন ১৩ জন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুম্বইয়ের বান্দ্রা থেকে ওরলি যাওয়ার সমুদ্রতীরের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগেই ওই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটে। আহতদের দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল অ্যাম্বুল্যান্স। রাস্তার এক পাশে অ্যাম্বুল্যান্স রেখে তাতে তোলা হচ্ছিল আহতদের। হঠাৎ দ্রুত গতির একটি গাড়ি ওই অ্যাম্বুল্যান্স এবং আশপাশে দাঁড় করানো কয়েকটি গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক উদ্ধারকর্মীসহ পাঁচজন মারা যান। আহত হন ১৩ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ