1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শনিবার ব্যাংক ও পুঁজিবাজারে চলবে স্বাভাবিক কার্যক্রম চীনের তৈরি খেলনা ঘিরে যুক্তরাষ্ট্রে কোটি ডলারের বাণিজ্য

ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজের উদ্বেগের কথা জানিয়ে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানে সমান অধিকার এবং মৌলিক মানবিক মর্যাদার দাবি তোলা শিক্ষার্থী ও নারীসহ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার সঙ্গে যুক্ত অপরাধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।’

ইরানি জনগণের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথাও জানান বাইডেন।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইরানি নারী এবং দেশটির সব মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা তাদের সাহসিকতার মাধ্যমে বিশ^কে অনুপ্রাণিত করছে।

এদিকে সোমবার তেহরানে পুলিশ অ্যাকাডেমির অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আন্দোলন নিয়ে বলেন, এই দাঙ্গা যুক্তরাষ্ট্র ও অবৈধ ইহুদি অঞ্চল ও বিদেশে বসবাসরত কিছু ইরানির পরিকল্পনায় হয়েছে।

তিনি আরও বলেন, তরুণীর মৃত্যু আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। কিন্তু এটি নিয়ে তদন্ত হচ্ছে। কিন্তু এর মাঝে দাঙ্গাবাজরা রাস্তায় নেমে এসে কুরআন শরীফ পোড়াচ্ছে, মাথা থেকে হিজাব ফেলে দিচ্ছে, মসজিদ ও মানুষের গাড়িতে আগুন দিচ্ছে। এটি কোনো সাধারণ ও স্বাভাবিক প্রতিক্রিয়া না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ