1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

ইরাকি ভাইস-প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩০ Time View

ইরাকের ক্ষমতাসীন সরকারের ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমিকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেদেশের একটি আদালত।

রোববার ইরাকের ১১টি শহরে ২৪টি সিরিজ হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হওয়ার ভয়াবহ ঘটনার দিনে আদালত এ রায় দিলেন।

শিয়া সম্প্রদায় এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য একটি ডেথ স্কোয়াড পরিচালনার অভিযোগ প্রমাণিত হওয়ায় হাশেমির বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।

ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারে হাশেমি জ্যেষ্ঠতম সুন্নি মুসলিম কর্মকর্তা। গত ডিসেম্বরে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। এর পর থেকে তিনি পলাতক। রোববার তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন। তিনি এখন তুরস্কে অবস্থান করছেন বলে জানা যায়।

হাশেমির বিরুদ্ধে আদালতের এ সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণায় ইরাকে নতুন করে শিয়া-সুন্নি গোষ্ঠীগত সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, একজন সুন্নি রাজনীতিক ক্ষমতাসীন শিয়া প্রধানমন্ত্রী নুরী আল মালিকিকে স্বৈরাচার বলে অভিহিত করেছেন। মালিকি দেশে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশেমির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মালিকি নিজে।

বিশ্লেষকরা বলছেন, রোববারের ঘটনায় ইরাকের শিয়া, সুন্নি ও সেক্যুলারদের নিয়ে গঠিত ভঙ্গুর জোট সরকার পতনের বিপজ্জনক সীমায় নিপতিত হল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ