1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

ইরানে পুলিশ স্টেশনে হামলায় বিপ্লবী গার্ডসের কর্নেলসহ নিহত ১৯

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানে বন্দুকযুদ্ধে বিপ্লবী গার্ডের কর্নেলসহ ১৯ জন নিহত হয়েছেন।

আঞ্চলিক গভর্নর হোসেন খিয়াবানি রাষ্ট্রীয় টেলিভশনে শুক্রবার গভীর রাতে বলেছেন, এ ঘটনায় ১৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

ওই টেলিশিভন চ্যানেলের খবরেই বলা হয়েছে, ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের প্রাদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলী মুসাভি নিহত হয়েছেন এ বন্দুকযুদ্ধে।

এর আগে শুক্রবার সকালের দিকে জানানো হয়েছিল প্রাদেশিক রাজধানী জাহেদানের একটি পুলিশ স্টেশন বন্দুকধারীরা হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং পথচারীর আহত হওয়ার খবর ছিল।

দারিদ্র্য-পীড়িত সিস্তান-বেলুচিস্তানের অবস্থান আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। মাদক চোরাচালানকারী চক্রের পাশাপাশি বেলুচ সংখ্যালঘু এবং বিদ্রোহীদের সঙ্গে এ এলাকায় প্রায়ই সংঘর্ষ হয়।

তবে এ বন্দুকযুদ্ধের সঙ্গে ইরানের চলমান হিজাববিরোধী আন্দোলন-বিক্ষোভের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
খবর টিআরটি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ