1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

ব্রিটিশ মুদ্রায় রাজা তৃতীয় চার্লসের ছবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতিসংবলিত প্রথম ব্রিটিশ মুদ্রার ছবি প্রকাশ করা হয়েছে। নতুন এ মুদ্রায় রীতি মেনে রাজার প্রতিকৃতির উল্টো পাশে রয়েছে সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি।

ব্রিটিশ ভাস্কর মার্টিন জেনিংসের করা মুদ্রার নকশার অনুমোদন দেন চার্লস নিজেই। আগামী ডিসেম্বর থেকে এ মুদ্রা দেশটির বাজারে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের মুখাবয়বসংবলিত নতুন মুদ্রার নকশা উন্মোচন করেছে রয়্যাল মিন্ট। নতুন রাজার ছবিযুক্ত ৫০ পেন্সের মুদ্রা ছাড়াও ৫ পাউন্ডের একটি স্মারক মুদ্রার ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রকাশিত মুদ্রার ছবিতে দেখা যায়, রাজা চার্লসের মাথায় মুকুট নেই। রাজকীয় প্রথা অনুসারে, মুদ্রার বাম দিকে রাজার প্রতিকৃতি আর ওপর পাশে মা রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৬৬০ সালে ব্রিটেনে রাজতন্ত্রের প্রত্যাবর্তনের পর থেকে কয়েনের দুই পাশে নতুন রাজা/রানি এবং তার পূর্বসূরির ছবি দেওয়ার রীতি অনুযায়ী নতুন মুদ্রা চালু হতে যাচ্ছে।

এদিকে রানির প্রতিকৃতিসংবলিত প্রায় ২ হাজার ৭০০ কোটি ডলার মুদ্রা এখনো ব্রিটেনের বাজারে আছে। সময়ের সঙ্গে ধীরে ধীরে সেগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নানা পরিবর্তন আসতে শুরু করেছে ব্রিটেনে। এরই ধারাবাহিকতায় ধাপে ধাপে আরও বিভিন্ন ক্ষেত্র থেকে রানির পরিবর্তে ব্যবহৃত হবে রাজার ছবি কিংবা প্রতীক। যুক্তরাজ্য ও কমনওয়েলথের দেশগুলোর ব্যাংক নোট, মুদ্রাসহ ডাকবাক্স ও টিকিটে ব্যবহৃত নকশায় আসবে পরিবর্তন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ