1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বিশ্বকাপ দেখতে যাওয়া প্রত্যেক দর্শকের উপর থাকবে কাতারের নজরদারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ Time View

আসন্ন কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের নিয়ে যেতে হবে করোনার নেগেটিভ কোভিড রিপোর্ট। না হয় খেলা দেখার টিকিট থাকলেও ঢুকতে দেয়া হবে না মাঠে। এমনটাই জানিয়েছে সে দেশের সরকার। শুধু তাই নয়, বিশ্বকাপ দেখতে যাওয়া প্রত্যেক দর্শকের উপর নজর রাখবে তারা।

কাতার বিশ্বকাপের আগে কিছু নিয়মের কথা জানিয়েছে কাতার সরকার। দর্শকদের কাতার বিমানবন্দরে নামার পরেই একটি সরকারি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে কে, কখন, কোথায় যাচ্ছেন, তার সব খবর সরকারের কাছে থাকবে। প্রয়োজনে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগও করতে পারে তারা।

বিশ্বকাপের সময় যাতে কোনো ভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য কড়া বন্দোবস্ত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কাতারে পা দেয়ার পরে বিমানবন্দরেই দর্শকদের কোভিড রিপোর্ট পরীক্ষা করে দেখা হবে। অন্তত ৪৮ ঘণ্টা আগের নেগেটিভ কোভিড রিপোর্ট দেখালে তবেই তাকে দেশে ঢুকতে দেয়া হবে। আরটি-পিসিআর ছাড়া অন্য কোনো রিপোর্ট নেয়া হবে না। অবশ্য যদি কারও শরীরে উপসর্গ না থাকে, তা হলে কাতারে নামার পরে আর নতুন করে কোভিড পরীক্ষা করা হবে না।

কাতার বিশ্বকাপ দেখতে অন্তত ১২ লক্ষ দর্শকের যাওয়ার কথা। করোনার টিকা না নিলে ঢুকতে দেয়া হবে না, এমন কোনো কড়াকড়ি করা হচ্ছে না। তবে সেখানে গিয়ে বাস, সাবওয়েতে মাস্ক পরে থাকতে হবে। স্টেডিয়ামে ঢোকার আগে প্রত্যেক দর্শকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ