1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সু চি’র আরও তিন বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ Time View

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের একটি আদালত তাদের এই কারাদণ্ড দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তিন বছর করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড। আদালতে সু চি ও শন টার্নেল নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

গত বছর সামরিক অভ্যুত্থানের পর সু চিসহ তার বেশ কয়েকজন অর্থনৈতিক উপদেষ্টা, রাজনীতিক, আইনপ্রণেতা, কূটনীতিক ও সাংবাদিকদের গ্রেপ্তার করে জান্তা সরকার।এরপর সু চির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা করে।

ইতোমধ্যে সু চি বিভিন্ন মামলায় ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। বেশিরভাগ মামলা ছিল দুর্নীতির। সু চি তার বিরুদ্ধে সব মামলার অভিযোগ প্রত্যাখান করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ