1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু ভেড়ামারায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন, আটক ২ রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২ রংপুরে রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী

রিজার্ভ থেকে সেনা আহ্বানে কিছু ভুল ছিল : ক্রেমলিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৪ Time View

ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের রিজার্ভ থেকে সেনা আহ্বানে কিছু ভুল ছিল বলে স্বীকার করেছে ক্রেমলিন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানান, ‘প্রেসিডেন্টের জারি করা ডিক্রিতে কিছু ভুল রয়েছে। তবে সব ভুল সংশোধন করা হবে।’ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দেশটিতে রিজার্ভ থেকে সেনা আহ্বান ঘিরে বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভের মুখেও থেমে নেই সেনাসমাবেশের কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, এমন অনেককে সেনাবাহিনীতে যোগ দিতে বলা হয়েছে, যাঁদের কোনো সামরিক অভিজ্ঞতা নেই, অনেক বৃদ্ধ কিংবা শারীরিক প্রতিবন্ধী।

গত সপ্তাহে পুতিনের ঘোষণা করা ডিক্রির পর রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চলমান বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি মানবাধিকার গ্রুপ জানিয়েছে।

ওভিডি-ইনফো নামের মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ার বিভিন্ন শহর থেকে ৭২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বিক্ষোভ শুরুর পরই অন্তত ১ হাজার ৩০০ ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী।

এদিকে পুতিনের রিজার্ভ সেনাদের ডেকে পাঠানোর ঘোষণার পর থেকে দেশ ছাড়তে শুরু করেছেন রাশিয়ানরা। বিশেষ করে যুদ্ধে যাওয়ার বয়সী তরুণদের দেশ ছেড়ে যাওয়ার খবর বেশি পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে গত বুধবার (২১ সেপ্টেম্বর) ৩ লাখ সৈন্য সমাবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এর জন্য দেশটির রিজার্ভ সেনাদের ডেকে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের মধ্যে যাঁদের সামরিক প্রশিক্ষণ আছে, তাঁদেরও এতে তালিকাভুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ