1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ নৌমহড়া শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ Time View

আমেরিকা ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে কোরীয় পেনিনসোলার পূর্ব উপকূলে চার দিনব্যাপী যৌথ নৌমহড়া শুরু করেছে।

গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম এ ধরনের মহড়া চালাচ্ছে দেশ দুটি। এর একদিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। খবর আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, চার দিনের এ মহড়ায় ২০টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে এবং বেশ কিছু বিমান যুক্ত হবে। মহড়ায় যুদ্ধজাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী অভিযান পরিচালনা করা হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে যৌথ মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউয়োল গত মে মাসে ক্ষমতায় আসার পর আমেরিকার সঙ্গে সর্বোচ্চ সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন। এর পর এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

মহড়া শুরুর পরপরই দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার উসকানির মুখে এ মহড়া দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যকার সম্পর্ক জোরদার করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ