1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

৮ মাসের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে কম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২ Time View

আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। এতে জ্বালানি পণ্যটির মূল্য ৮ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। এতে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে ডলারের দর।
ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার ঝুঁকি থেকে যাচ্ছে। তাতে তেলের চাহিদা কমেছে। তাই জ্বালানি পণ্যটির দরপতন হয়েছে।

আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের সরবরাহ মূল্য ৪ দশমিক ৩১ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৮৬ দশমিক ১৫ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম কমেছে ৬ শতাংশ।

মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর কমেছে ৪ দশমিক ৭৫ ডলার বা ৫ দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি নিষ্পত্তি হয়েছে ৭৮ দশমিক ৭৪ ডলারে। সবমিলিয়ে চলতি সপ্তাহে এ তেলের দাম পড়েছে ৭ শতাংশ।

এ নিয়ে টানা ৪ সপ্তাহ উভয় বাজার আদর্শের মূল্য কমল। গত ডিসেম্বরের পর যা প্রথম। এখন গত ১০ জানুয়ারির পর ডব্লিউটিআইয়ের দর সর্বনিম্ন। আর ব্রেন্টের দাম ১৪ জানুয়ারির পর সবচেয়ে কম। সামনের দিনগুলোতে এ দরপতন অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ