1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ১২ বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

দুপক্ষের সংঘর্ষের দুই দিনের মাথায় এ সাংগঠনিক পদক্ষেপ নিল দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কুমিল্লা মহানগর শাখার কমিটি ভেঙে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কুমিল্লা মহানগর শাখা কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষের দুই দিনের মাথায় এ সাংগঠনিক পদক্ষেপ নিল দলটি।

শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান।

ওই বৈঠকে কমিটি বাতিলের সিদ্ধান্ত হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগর শাখা পরিচালিত হবে। কেন্দ্রের পক্ষ থেকে তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

বুধবারের ঘটনা তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি। কমিটির সদস্যরা হলেন, দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে আমিরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর ভিত্তিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুধবার সন্ধ্যার পর কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের কারণ হিসেবে জামায়াতের মহানগর আমির নির্বাচন নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের কথা জানায় পুলিশ।

তবে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ এক হোয়াটসঅ্যাপ বার্তায় সেদিন বলেন, “প্রকৃত ঘটনা হচ্ছে, কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী কার্যালয়ে সভা চলছিল। এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হৈচৈ করে। এসময় তারা শোর-চিৎকার করে চলে যাওয়ার সময় আমাদের একটি গাড়ি ভাঙচুর করে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ