1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে যা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ Time View

১৯৪৮ সাল থেকে চলে ফিলিস্তিন সংকট অবসানে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে প্রথমবারের মতো সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। পাশাপাশি ইরানের পারমাণবিক বোমা নির্মাণ বন্ধ করতে ‘যা করা জরুরি’ ইসরায়েল তার সবকিছু করবে বলে ফের জানিয়েছেন তিনি।

কয়েক বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রথম কোনো ইসরায়েলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করলেন। অগাস্টে ইসরায়েলে গিয়ে দীর্ঘ দিন সুপ্ত থাকা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের ওই উক্তির পুনরুক্তি করে ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বলেন, দুই জনগণের জন্য দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে একটি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার, অর্থনীতি ও আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক হবে।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ইসরায়েলে সাধারণ নির্বাচন। তার দেড় মাসেরও কম সময়ের মধ্যে লাপিদ ফিলিস্তিন প্রশ্নে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে কথা বললেন। আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের ঘোরবিরোধী ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় চলে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ