1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া : জাতিসংঘের প্রতিবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫ Time View

ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ সংঘটিত করেছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্তদল। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে দেওয়া একটি প্রতিবেদনে এমনটি জানানো হয়।

রাশিয়া ইউক্রেনে হামলার সাত মাস পূরণ হবে শনিবার। এর একদিন আগেই এমনটি জানালো জাতিসংঘের তদন্তদল।

জাতিসংঘের তদন্তদলের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের এলাকায় বোমা হামলা চালিয়ে অসংখ্যা মানুষকে হত্যা করেছে ও যৌন নির্যাতন চালিয়েছে।

তদন্তদলের প্রধান এরিক মোসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে বলেন, কমিশন দ্বারা সংগৃহীত প্রমাণের ভিত্তিতে বলা যাচ্ছে যে ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে। রুশ সেনারা জনবহুল এলাকায় বিস্ফোরক ও অস্ত্রের ব্যবহার করেছে। এতে বেসামরিক জনগণের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা তা জানতে গত মেতে তদন্তদল গঠন করে জাতিসংঘ। দলটি ইউক্রেনের কিয়েভ, চেরনিহিভ, খারকিভ এবং সুমি অঞ্চলে প্রাথমিক তদন্ত চালিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ