1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা মহানগর কমিটি ভেঙে দিয়েছে জামায়াত ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল: সিবগাতুল্লাহ ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি ডেঙ্গুবিরোধী অভিযান: জরিমানার অর্থ মৃতদের পরিবারকে দেওয়ার প্রস্তাব দেবেন ডিএসসিসি প্রশাসক সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুত হচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠ বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া সেই ৩ লাখ টাকা উদ্ধার হেফাজতের অধীনে ঐক্য: যে প্রক্রিয়ার কথা জানাল ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস এডিস মশা বাড়ছে কোথায়, আগেেই জানিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ‘স্মার্ট ফাঁদ’ বাড়ির সীমানা নিয়ে বিরোধে লাঠির আঘাতে আহত ছোট ভাইয়ের মৃত্যু

মেক্সিকোতে ১০ জনকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭ Time View

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর একটি পানশালায় সশস্ত্র হামলাকারীরা ১০ জনকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে ৯ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং হাসপাতালে অন্য একজন মারা গেছে।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দুটি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ