1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

কনভেনশন শেষে চূড়ান্ত প্রচারণা লড়াইয়ে ওবামা ও রমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১০৩ Time View

নিজ নিজ রাজনৈতিক দলের কনভেনশন শেষে এখন দোদুল্যমান ভোটার অধ্যুষিত রাজ্যগুলো চষে বেড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনি।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের উভয় প্রার্থীই শুক্রবার আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে তাদের নির্বাচনী প্রচারণার ব্যস্ত দিন অতিবাহিত করেন। তবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে মন্দাভাব জোরদার হওয়ার প্রেক্ষিতে জনমত জরিপে সমান অবস্থানে থাকা রাজ্যগুলোতে মিট রমনির তীব্র আক্রমণের সামনে পড়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নির্বাচনী প্রচারণার সময় দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেও যুক্তরাষ্ট্রের বেকারত্বের বর্তমান নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে বলেছেন বেকারত্বের হার কমিয়ে আনার গতি সন্তোষজনক নয়। তবে এ ইস্যুতে ওবামাকে তীব্রভাবে আক্রমণ করেছেন রমনি। তিনি বলেন, “গত চার বছরে প্রেসিডেন্ট ওবামার নীতি ব্যর্থ হয়েছে এটা তারই প্রমাণ।”

নির্বাচনের আর মাত্র দু’মাস বাকি থাকতে সর্বশেষ জনপ্রিয়তা জরিপে উভয় প্রতিদ্বন্দ্বীর প্রতি ভোটারদের সমর্থন বর্তমানে সমান ৪৭ শতাংশ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

এ পরিস্থিতিতে নর্থ ক্যারোলিনায় তিন দিনের সফল ডেমোক্রেটিক কনভেনশনের প্রভাবে ভোটারদের মাঝে ওবামা আবারও নিজের হৃত অবস্থান ফেরত পেতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছে ডেমোক্রেটিক শিবির। তবে সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনীতির সূচক তার এ প্রত্যাশার পথে অন্যতম বিঘœ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উভয় প্রতিদ্বন্দ্বীই শুক্রবার আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জনসংযোগ করে কাটিয়েছেন। সকালে নিউ হ্যাম্পশায়ারে জনসংযোগ শেষে সন্ধ্যায় আইওয়ায় এক নির্বাচনী র‌্যালিতে অংশ নেন প্রেসিডেন্ট ওবামা।  তার সঙ্গে আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট জো বিডেন ও তার স্ত্রী।

পক্ষান্তরে রমনি সকাল সকাল আইয়ার সিয়াক্স সিটিতে প্রচারণা শুরু করে দিন শেষ করেন নিউ হ্যাম্পশায়ারের নাশুয়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ