1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী রাজধানীতে র‌্যাবের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার ; আটক ৩ সএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে : উপদেষ্টা মাহদী আমিন ওয়াশিংটনে নৈশভোজে গুলি: হামলাকারীকে আটকের দাবি ট্রাম্পের কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত ১৪ নিয়ন্ত্রণ হারিয়ে আরেক গাড়িতে ধাক্কা, এক পরিবারের তিন জনসহ আহত চার যুদ্ধবিরতি শেষ করার কথা ‘এখনো ভাবেনি’: ট্রাম্প ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী আমির খসরু ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত মেয়ে সুহানাকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের ‘কিং’-এর অ্যাকশন শুটিং

ইতালির উপকূলে শতাধিক অভিবাসী নিয়ে নৌকাডুবি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৬ Time View

ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের উপকূলের অদূরে শুক্রবার অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকার আরোহী ৫৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিঁখোজ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানিয়েছে নিখোঁজদের উদ্ধ‍ারে ইতালীয় ও ন্যাটোর উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

এক অজ্ঞাত ব্যাক্তি ইতালির দক্ষিণাঞ্চলীয় পার্লেমো বন্দরে ফোন দিয়ে প্রথম নৌকা ডুবির ঘটনাটি কর্তৃপক্ষকে জানান। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে প্রায় শতাধিক আরোহী ছিলো বলে জানায় ইতালির সংবাদ সংস্থা আনসা।

ল্যাম্পেদুসা তিউনিসিয়া থেকে ৮০ মাইল উত্তরে ভূমধ্যসাগরে ‍অবস্থিত। এই দ্বীপের নিকটবর্তী নৌরুটটি আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশের সবচেয়ে সহজ পথ।

ইতালি কোস্টগার্ডের এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধার হওয়া ৫৪ জনের সবাই তিউনিসিয়ার নাগরিক এবং তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক বলে জানান তিনি।

১০ মিটার দৈর্ঘ্যের নৌকাটি শুক্রবার সকালের দিকে ল্যাম্পেদুসা থেকে ১২ নটিকাল মাইল দূরে ডুবে যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উপস্থাপিত তথ্য অনুযায়ী গত ২০১১ সালে আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় প্রায় দেড় হাজার মানুষ সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ